রাজধানীর মালিবাগে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি সরদার’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত।
মঙ্গলবার (৬ অক্টোবর) মালিবাগ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি, স্থানীয় ব্যবসায়ী, ভোজনরসিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জে কে শান্ত ‘কাচ্চি সরদার’-এর সফলতা কামনা করেন এবং মানসম্মত খাবার ও ভালো সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্যোক্তারা জানান, খাবারের মান, স্বাদ ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘কাচ্চি সরদার’ পরিচালনা করা হবে। বিশেষ করে কাচ্চিপ্রেমীদের জন্য সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং নতুন এই খাবারের আউটলেটের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।