বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার আশুলিয়ায় অপহৃত শিশু সাইম উদ্ধার, গ্রেপ্তার ২ সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও লুঠপাট অতকির্ত হামলা ৩ নারী গ্রেফতার মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) আল আমিন হালদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ একেএম ফজলুল হক মিলন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহŸায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবাদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ কুমার মিত্র (ভজন,) সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎত আচার্য্য, কালীগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাসসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে সমন্বিত মনিটরিং টিম গঠন করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থী নারী ও শিশুদের নিরাপদ যাতায়াতের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের রাস্তার ব্যবস্থা এবং যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্গোৎসব চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন ধরনের গুজব বা উসকানিমূলক কর্মকান্ডরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102