বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার আশুলিয়ায় অপহৃত শিশু সাইম উদ্ধার, গ্রেপ্তার ২ সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও লুঠপাট অতকির্ত হামলা ৩ নারী গ্রেফতার মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

‎যা বিলীন হয়, তা কেবল রূপ; যা অনাদি থেকে অনন্ত, তাই অস্তিত্ব”—এই চেতনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। এবারের দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে ৮ দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আচার-অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর শুক্রবার মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

১০ অক্টোবর শনিবার মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৪ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে মাতৃবরণ অনুষ্ঠান।

এরপর ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার ষষ্ঠীপূজা, দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার সপ্তমীপূজা, পূজার শুভারম্ভ, পুষ্পাঞ্জলি নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ।

১৮ ও ১৯ অক্টোবর রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলি নিবেদন। ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহানবমী পূজা, পুষ্পাঞ্জলি নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।

সবশেষে ২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার বিজয়া দশমী। এদিন পুষ্পাঞ্জলি নিবেদন, দেবীর বিদায় পূজা ও দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সুজিত সরকার, প্রধান উপদেষ্টা মিলন কান্তি দাশ ও দীপক কুমার পালিত, সভাপতি কাঞ্চন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী এবং অর্থ সম্পাদক অনুপ সেনসহ পরিষদের অন্যান্য সদস্যরা দুর্গোৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবারের আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের সকল ধর্মপ্রাণ ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে উৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত করে তোলার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102