বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার আশুলিয়ায় অপহৃত শিশু সাইম উদ্ধার, গ্রেপ্তার ২ সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও লুঠপাট অতকির্ত হামলা ৩ নারী গ্রেফতার মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে মন্ত্রীকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।গতকাল সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বিডি বাংলাদেশের জোন চেয়ারপার্সন হিসেবে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি, সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুর হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেন। এ সময় দৈনিক ফলাফল পত্রিকার সিটি প্রতিনিধি মো. জুয়েল উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে লায়ন্স নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতা, সৌজন্য ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎকারটি সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102