মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান দেবীগঞ্জে আওয়ামী লীগ নেতার মামলায় হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা থানচিতে পর্যটকবাহী জিপ উল্টে দুই পর্যটক নিহত, আহত ৫ আইডিআরএর উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ, উপকৃত ৭,৬৪১ পলিসিধারী দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:-

ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

আবু রায়হান জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদকে ফুলের পরিবর্তে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার রাতে শহরের থানা রোডে জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়, উন্নয়ন, জনকল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সদস্যদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এসময় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমি দুর্নীতিগ্রস্ত হয়ে বক্তৃতা করলে তা হবে ভুয়া বক্তব্য। সাংবাদিক সমাজের আয়না। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102