সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:- চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর নতুন সভাপতি মোশারফ হোসেন জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার-ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা লামায় ‘রয়েল হিল’ রিসোর্টে হামলা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বর্ষার পানি নেমে গেলেও নামছে না কচুরিপানার বিশাল স্তূপ। উজান থেকে ভেসে আসা কচুরিপানায় দখল হয়ে গেছে বিলের বিস্তীর্ণ কৃষিজমি। এতে নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের কান্দি-ঘুটিয়া-মহিষমারী গ্রামের বিলে প্রায় ৩০০ একর জমিতে এবার বোরো ধান চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।

কৃষিপ্রধান এ বিলটিতে বর্ষার পানি নেমে যাওয়ার পরও জমিতে আটকে থাকা কচুরিপানা সরানো যাচ্ছে না। ফলে জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকদের অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি বিঘা জমি থেকে কচুরিপানা পরিষ্কার করতে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এতে বোরো মৌসুমের শুরুতেই উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

সরেজমিনে কান্দি-ঘুটিয়া-মহিষমারী বিলে গিয়ে দেখা যায়, ৮-১০ জন কৃষক দলবদ্ধভাবে জমি থেকে কচুরিপানা অপসারণ করছেন। কেউ পানিতে নেমে কচুরিপানা টেনে তুলছেন, আবার কেউ সেগুলো জমির আইলে স্তূপ করে রাখছেন। দীর্ঘ সময় ও অতিরিক্ত শ্রমের কারণে দ্রুত কচুরিপানা অপসারণ করা সম্ভব হচ্ছে না।

কৃষক মোহাম্মদ কাদের মুধা জানান, তার ১০ বিঘা জমিতে কচুরিপানা জমে আছে। তিনি বলেন, কচুরিপানা পরিষ্কার শুরু করেছি। প্রতি বিঘায় প্রায় ৭ হাজার টাকা খরচ হচ্ছে। তিন বিঘা পরিষ্কার করতে পেরেছি। এখনো সাত বিঘা জমি পরিষ্কার করা বাকি।

কৃষক মোস্তফা প্রামাণিক ও শামসু মোল্লা বলেন, এমনিতেই তেল, সার ও কৃষি উপকরণের দাম বেশি। এর ওপর কচুরিপানা পরিষ্কার করতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। ফলে এবার বোরো ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।

কৃষক সাদ্দাক, খোরশেদ ও কুদ্দু প্রামাণিক জানান, কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অতিরিক্ত খরচের কারণে অনেক কৃষক বোরো ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। দ্রুত কচুরিপানা অপসারণ করা না হলে বিলের প্রায় ৪০ শতাংশ জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তারা। ভুক্তভোগী কৃষকরা বলেন, সরকারি উদ্যোগে দ্রুত কচুরিপানা অপসারণ করা গেলে তারা স্বল্প খরচে জমি চাষের উপযোগী করতে পারবেন। এ জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সহযোগিতা কামনা করেছেন তারা।এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দ্রুত কৃষকরা যেন এ সমস্যা কাটিয়ে বোরো আবাদ শুরু করতে পারেন, সে ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102