মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান দেবীগঞ্জে আওয়ামী লীগ নেতার মামলায় হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা থানচিতে পর্যটকবাহী জিপ উল্টে দুই পর্যটক নিহত, আহত ৫ আইডিআরএর উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ, উপকৃত ৭,৬৪১ পলিসিধারী দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:-

থানচিতে পর্যটকবাহী জিপ উল্টে দুই পর্যটক নিহত, আহত ৫

আমিনুল ইসলাম খন্দকার বান্দরবান প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটন স্পট ঘুরে জিপযোগে থানচি সদরের দিকে ফিরছিলেন। ফেরার পথে দুর্গম তিন্দু সড়কের একটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। দুর্ঘটনার খবর পেয়ে কাছাকাছি বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের চকরিয়ায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন-কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম (৩৭)।

আহতরা হলেন- মতিউর রহমারেন ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইবারের ছেলে লিটন সিকদার (৩৭,  মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০) এবং কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১), মো.শাহজালাল হোসেন (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপগাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গমতার কারণে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102