সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত কালোকে কালো আর সাদাকে সাদা বলতেই হবে”—চণ্ডীপাশায় আপসহীন বার্তা শাকিল মাহমুদের বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু টেকনাফে নাফ নদীতে ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা আশুলিয়ায় কাভারভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রীতি গ্রুপের কারখানায় আতঙ্ক মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

কাজিপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার চারা বিতরণ।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা খাতের আওতায় এই চারা বিতরণ করা হয়।

​আজ শুক্রবার (২১শে আগস্ট) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। চলতি বছর উপজেলায় মোট ২৫ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে প্রথম দিনে ৩৩০ জন কৃষকের হাতে ৫টি করে চারা, গোবর সার এবং সুরক্ষার জন্য বাঁশের খুঁটি তুলে দেওয়া হয়।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে।
​বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।
​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ।
​বিতরণকালে বক্তারা কৃষকদের চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান, যেন এই কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102