বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়?

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায় ও সরকারি অর্থ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ উঠেছে। আগের প্রশাসনিক দায়িত্ব পালনকালে হোল্ডিং ট্যাক্সের প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ার অভিযোগের সুরাহা না হতেই আবারও পূর্বের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে ট্যাক্স আদায়ের কার্যক্রম শুরু করার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, লিওন (পিতা আশেক আলী) ও জিয়াউলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে আদায় করা হোল্ডিং ট্যাক্সের অর্থের হিসাব এবং সরকারি কোষাগারে জমা না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আগের অর্থের পূর্ণাঙ্গ হিসাব উদ্ধার, নিরীক্ষা কিংবা আইনগত ব্যবস্থা নিশ্চিত না করেই তাঁদের পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নতুন প্রশাসক আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আকনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রশ্ন, আগের প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব নিষ্পত্তি না করে কীভাবে একই ব্যক্তিদের আবারও ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হলো?

স্থানীয়দের অভিযোগ, হোল্ডিং ট্যাক্স আদায়ের বই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে ইস্যু এবং প্রতিদিন আদায় করা অর্থের হিসাব পরিষদে জমা দেওয়ার স্বচ্ছ ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু অভিযোগ অনুযায়ী, নতুন প্রশাসক নিজ দায়িত্বে ট্যাক্স আদায়ের বই সরবরাহ করে আগের পদ্ধতিতেই আদায় কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিয়েছেন। এতে অর্থ আদায় ও জমার স্বচ্ছতা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

এর আগে প্রশাসক আব্দুর রহিমের দায়িত্ব পালনকালেও হোল্ডিং ট্যাক্সের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা এখনো সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, তার সুস্পষ্ট হিসাব জনসম্মুখে আসেনি বলে দাবি স্থানীয়দের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102