পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিছ ইয়াবা সহ আশরাফ আলী নামক একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (আইজিপি) পদকপ্রাপ্ত ওসি মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে গত ১৫ই নভেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ)মোঃ আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহানুর রহমান, এএসআই(নিঃ)আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হারোডাঙ্গা গ্রামের আজিম প্রাং এর ছেলে মোঃ আশরাফ আলী(৩২) কে ২০(বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করিয়া গ্রেপ্তারপূর্বক থানায় নিয়া আসেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর থানার মামলা নং-০৫, তারিখ-১৫/১১/২০২৬ ইং, ধারা-৩৬(১) সারণির ১০(ক) ৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করে গ্রেপ্তারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালত, পাবনায় প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ওসি মনজুরুল হাসান বলেন, বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডে জরিত কাউকেই ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে আমাদের থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।