বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিশুরা শিক্ষা ও পুষ্টির আলো থেকে বঞ্চিত হচ্ছে। অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত অনুপস্থিতি, তদারকির অভাব এবং চরম দারিদ্র্যের কারণে এখানকার প্রাথমিক শিক্ষা ও মৌলিক স্বাস্থ্যসেবা প্রায় ভেঙে পড়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজীপুরের নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগর, শুভগাছা, মাইজবাড়ী ও চরগিরিশ—এই আটটি ইউনিয়ন নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা হিসেবে পরিচিত। চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এসব ইউনিয়নে ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে যান না। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান ও চিকিৎসাসেবা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষকরা চরের বিদ্যালয়গুলোতে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন। উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে বাধ্য হয়ে যোগদান করলেও অধিকাংশ শিক্ষকই বিদ্যালয়ে অনিয়মিত থাকেন এবং শহরে বদলির তদবির নিয়ে ব্যস্ত সময় পার করেন।

এদিকে চরম দারিদ্র্য ও অভিভাবকদের অসচেতনতার কারণে চরাঞ্চলে শিক্ষার্থী ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। অভাবের তাড়নায় শিশুরা বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে মাছ ধরা ও কৃষিকাজসহ পরিবারের আয়ের উৎসগুলোতে শ্রম দিতে বাধ্য হচ্ছে।

চরছিন্না গ্রামের বাসিন্দা আসলাম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকরা নিয়মিত না আসায় চরের বিদ্যালয়গুলো প্রায় সময়ই শিক্ষকশূন্য থাকে। এতে এখানকার প্রাথমিক শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।”
একই অভিযোগ করেন চরগিরিশ গ্রামের আবু সবুর উদ্দিন। তিনি বলেন, “যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার অজুহাতে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত আসেন না। এর ফলে চরের শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম দিন দিন নিম্নমুখী হচ্ছে।” এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চরাঞ্চলের ভুক্তভোগী মানুষ।

অভিযোগের বিষয়ে কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা তালুকদার বলেন, “চরাঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা-সেমিনার ও উঠান বৈঠক করা হচ্ছে। মূলত অভিভাবকদের সচেতনতার অভাবেই চরাঞ্চলের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102