বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরে সোনামুখী মেলায় ট্রাফিক বিপর্যয়: প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী সোনামুখী মেলাকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনা ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মেলা এলাকার ঐতিহ্য ও উৎসবের আমেজ বয়ে আনলেও, স্থানীয় সড়কগুলোতে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ জনগণের স্বাচ্ছন্দ্য ও অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভোক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মেলা চলাকালীন সময়ে সোনামুখী ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত সামান্য কয়েক মিনিটের পথ পার হতে সাধারণ মানুষের ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যাচ্ছে। মাগরিবের পর থেকে এই এলাকায় যানজট আরও প্রকট আকার ধারণ করে, যা সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, মূলত তিনটি প্রধান কারণে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে এই অচলাবস্থার সৃষ্টি হচ্ছে:
১. অবৈধ মোটরসাইকেল গ্যারেজ: সোনামুখী ব্রিজের পর থেকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশ দখল করে অবৈধ মোটরসাইকেলের গ্যারেজ বসানো হয়েছে। এতে রাস্তা সংকুচিত হয়ে যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
২. নিয়মহীন অটোরিকশা পার্কিং: রাস্তার দু’পাশে যেখানে-সেখানে অটোরিকশা পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর ফলে পেছনের যানবাহনগুলো দীর্ঘ সারিতে আটকে পড়ছে।
৩. ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল: মেলা চলাকালীন জনাকীর্ণ ও সংকীর্ণ রাস্তায় বালুবাহী ভারী ড্রাম ট্রাকগুলোর অবাধ ও বেপরোয়া চলাচল এই যানজট ও জননিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে মেলার আনন্দ যেন সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য মেলা পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতন মহল তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন:
• স্বেচ্ছাসেবক নিয়োগ: মেলার মূল সড়ক ও ব্রিজের পর থেকে চৌরাস্তা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করে সার্বক্ষণিক যানজটমুক্ত রাখা।
• ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা: প্রশাসনের সাথে সমন্বয় করে মেলা চলাকালীন সময়ে (বিশেষ করে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত) এলাকায় বালুর ড্রাম ট্রাক প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা।
• অবৈধ পার্কিং উচ্ছেদ: সড়কের পাশে এলোমেলোভাবে গড়ে ওঠা মোটরসাইকেল গ্যারেজ ও অটোরিকশার স্ট্যান্ড দ্রুত শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা।

ঐতিহ্যবাহী এই উৎসবের সুনাম ধরে রাখতে এবং জনভোগান্তি দূর করতে মেলা পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102