বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরের সোনামুখী মেলায় আজ আসছেন চিত্র নায়ক মেহেদী হাসান।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় শুরু হয়েছে নতুন এক আমেজ। মেলার প্রধান আকর্ষণ হিসেবে ‘দি নিউ লাকি সার্কাস’-এ যোগ দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী হাসান। ৪ ও ৫ তারিখ (বৃহস্পতি ও শুক্রবার) মেলা প্রাঙ্গণে দর্শক মাতাতে সরাসরি উপস্থিত থাকছেন এই তারকা।

গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চিত্রনায়ক মেহেদী হাসানের আগমনকে কেন্দ্র করে সোনামুখী ও আশেপাশের এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ রূপালী পর্দার প্রিয় নায়ককে সামনাসামনি দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না।

মেলা উদযাপন কমিটির এক সদস্য জানান, “সোনামুখী মেলা ৩০০ বছরের ঐতিহ্য। এবার চিত্রনায়ক মেহেদী হাসানের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ আরও জমজমাট হয়ে উঠেছে। দর্শকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

দি নিউ লাকি সার্কাস’ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, চিত্রনায়ক মেহেদীর মনোজ্ঞ পরিবেশনার পাশাপাশি সার্কাসে রয়েছে দেশ-বিদেশের কুশলীদের রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর শারীরিক কসরত। দুই দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীতে দুপুর ০৩:০০ টা থেকে শো শুরু হয়ে রাত ১২:০০ টাপর্যন্ত চলবে। মেলায় আগত দর্শনার্থীরা এই আয়োজনকে কেন্দ্র করে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102