বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা

মো: সাখাওয়াত হোসেন মামুন, ( নেত্রকোনা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত বাঁশ-কাঠের দুই লেনের স্বপ্নের ব্রিজ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ, পৃষ্ঠপোষকতা ও নিজ অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।

সোমেশ্বরী নদীর বুকে তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের দুই লেনের দৃষ্টিনন্দন সেতু। একটিতে আসা, অন্যটিতে যাওয়া। গত রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এই সেতুর উদ্বোধন করেছেন স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর নির্মাণ কাজে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে অংশ নেন। প্রায় এক মাস ধরে চলে এই নির্মাণ কাজ।

এই ব্রিজের সার্বিক নির্মাণ কাজ সম্পন্ন হয় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে। তাঁর নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রচেষ্টায় ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলা হয়। বর্তমানে ব্রিজ দিয়ে সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য দায়িত্ব পালন করছেন তাঁরাই।

এই কাজে সহযোগিতা করেছেন কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দৈনিক দিনকালের প্রতিনিধি মো: আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,এই ব্রিজ আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। আমরা চাই, এই ব্রিজ দিয়ে মানুষ যেন নিরাপদে ও শৃঙ্খলার সাথে চলাচল করতে পারে। সেজন্য আমাদের নেতাকর্মীরা সবসময় দায়িত্ব পালন করে যাবে।

এই সেতু শুধু পথচারীদের হাঁটার জন্য নয়, রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে তৈরি করা হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন স্কুলের শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর নির্মিত এই সেতু আপনার, রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনার। আসুন সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি।

তিনি আরও জানান, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে, আশা করি ২০২৯ সনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। সবার সদয় সহযোগিতা বিনীতভাবে কাম্য।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের নদী পারাপারের জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ উন্মুক্ত। শুধুমাত্র সেতু পার হওয়া যানবাহনগুলো থেকে সামান্য টোল আদায় করা হবে। আর টোল থেকে পাওয়া লভ্যাংশের একটি টাকাও ব্যক্তিখাতে যাবে না, বরং পুরো আয় ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে।

সেতুর আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণের কাজ তদারকির জন্য তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবকের নেতৃত্বে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।

একই সাথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ইজারামুক্ত হলো দুর্গাপুরের ফলের বাজার।

গারো, হাজং ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ ফল ব্যবসায়ীরা এখন থেকে কমলা, কলা, আনারস, পেঁপেসহ বিভিন্ন ফল বিক্রিতে কোনো ইজারা বা লাইন খরচ দিতে হবে না। থাকবে না হয়রানি ও সিন্ডিকেটের চাপ।

কেউ যদি কারও নাম ব্যবহার করে কোনো প্রকার টাকা বা সুবিধা দাবি করে, তাহলে তাকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভায় রিকশা, অটো, বাস ও সিএনজি স্টেশন – এগুলো আগে থেকেই ইজারামুক্ত রয়েছে।

স্থানীয়রা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুরে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে বয়ে গিয়ে কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকাকে বিভক্ত করেছে। এসব এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হয়।

বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে দুর্গাপুর ছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের বাসিন্দা এবং পর্যটকসহ প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার মানুষ যাতায়াত করেন।

স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। নতুন এই সেতু চালু হওয়ায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ ঘুচল। দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102