বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে।

মোঃ আব্দুর রব মনসুর,
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যে যমুনা একদিন সর্বগ্রাসী রূপে কেড়ে নিয়েছিল ভিটেমাটি, ভাসিয়ে নিয়েছিল জীবনের সঞ্চয়; সেই যমুনাই আজ ফিরিয়ে দিচ্ছে বুকভরা আশা। মহাস্রোত যমুনার রুদ্র গ্রাসে সর্বস্ব হারানো চরের মানুষের জীবনে এখন নতুন আশার আলো হয়ে উঠেছে বিন্দু বিন্দু তিল। রাক্ষুসে নদীর বুকে জেগে ওঠা পলিযুক্ত উর্বর মাটি আর প্রকৃতির অনুকূল হাওয়া মিলেমিশে একাকার হয়ে গেছে কৃষকের ঘামে। আর তাতেই যমুনার ধূ ধূ চরাঞ্চলে মূর্ত হয়ে উঠেছে এক সোনালী বিপ্লব—তিল চাষের বিপ্লব।

কিছুদিন আগেও যে চোখগুলোতে ছিল শুধু হারানোর জল, আজ সেখানে চিকমিক করছে নতুন স্বপ্ন। নদী যে পলি ফেলে গেছে, তা যেন কেবল মাটি নয়, বরং প্রকৃতির আশীর্বাদ। এই উর্বর পলিতেই বোনা হয়েছিল তিলের বীজ। কম পরিশ্রম, নামমাত্র খরচ আর প্রকৃতির পরম যত্নে চরের বুকে এখন সবুজের সমারোহ। যমুনার বুক চিরে জেগে ওঠা চরের কৃষকেরা মেহনত আর ভালোবাসায় ফলিয়েছেন বাম্পার ফলন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরাঞ্চলে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৯০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৫০০ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত তিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪২ টন।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এই তৈলবীজ চাষ যেন তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। অল্প খরচে এত চমৎকার ফলন হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। তার ওপর বাজারে মিলছে কাঙ্ক্ষিত ও আশানুরূপ দাম। ফলে, প্রতি বছরের চিরচেনা অভাব আর কষ্টের গ্লানি মুছে চরের কৃষকদের ঘরে ঘরে এখন বইছে আনন্দের হাওয়া। দিন দিন এই রূপালী ফসল চাষে আগ্রহ বাড়ছে শত শত কৃষকের। কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমি থেকে ৫ থেকে ৬ মণ তিল পাওয়া যাবে। বাজারে প্রতি মণ তিল ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তেকানীচর এলাকার তিলচাষি আকরব হোসেন ও আললাম হোসেন জানান, আগের যেকোনো সময়ের চেয়ে এবার তিলের ফলন অনেক ভালো হয়েছে। মনসুর গ্রামের চাষি জবার হোসেন বলেন, ‘উচ্চফলনশীল বীজ ব্যবহার করায় এবং চরের পলিমাটির গুণের কারণে খুব বেশি সার-কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছি। বর্তমান বাজারদর ভালো থাকায় খরচ বাদে বেশ লাভ থাকবে। সরকারি সহায়তা পেলে আগামীতে চাষ আরও বাড়াব।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, তিল একটি লাভজনক তৈলজাত ফসল। কম উর্বর ও চরাঞ্চলের পলি মাটিতে এটি খুব সহজেই ফলানো সম্ভব। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত পরামর্শ ও উন্নত বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই তিল চাষই চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য বদলে একটি বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

যমুনা হয়তো একূল ভেঙে ওকূল গড়ে, কিন্তু চরের এই সংগ্রামী মানুষগুলো প্রমাণ করেছেন—ভাঙনের শেষ যেখানে, আশার শুরু ঠিক সেখান থেকেই। যমুনার বালুচরে আজ তিলের হাত ধরে রচিত হচ্ছে এক নতুন জীবনকাব্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102