বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরে ৯৯ জন কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা করণে স্প্রে মেশিন ও অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার(১৫ই আগষ্ট) দুপুর ১২টায় কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে স্প্রে মেশিনও উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল হাসান,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মনোজিদ কুমার নন্দী প্রমুখ।

অনুষ্ঠানে ৯১ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও মাট ৪৬ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ জোড়া বেঞ্চ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102