শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ পিস ব্যাটারি সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ।

মোঃ আবদুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক শত্রুতার জেরে এক কৃষকের ফলবান লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু গাছ কেটেই ক্ষান্ত হয়নি, প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে মারধরের তাড়া এবং বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করারও অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী কৃষকের স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে প্রতিবেশীর বিরুদ্ধে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরকাদহ গ্রামের কৃষক বিপুল হাসানের সাথে প্রতিবেশী মোঃ শফি’র (৪৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার সকালে রাস্তার পাশে বিপুল হাসানের লাগানো ১৫টি ফলবান লাউ গাছ এবং ৫টি ফলবান পেঁপে গাছ কেটে ফেলে শফি ও তার স্ত্রী রুমা খাতুন (৪০)। এতে ওই কৃষকের প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়।
গাছ কাটার বিষয়টি দেখতে পেয়ে বিপুল হাসানের শাশুড়ি মহারানী বেগম এগিয়ে যান এবং গাছ কাটার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শফি ও তার স্ত্রী রুমা খাতুন তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা মহারানী বেগমকে মারার জন্য ধাওয়া করলে তিনি প্রাণভয়ে দৌড়ে মেয়ে শিমু আক্তারের ঘরে আশ্রয় নেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা লোহার শাবল নিয়ে ওই ঘরের ওপর হামলা চালায় এবং স্টিলের দরজা ও জানালায় আঘাত করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

তবে গাছ কাটা ও হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বিবাদী শফি ও তার স্ত্রী।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102