শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ পিস ব্যাটারি সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ পিস ব্যাটারি

আবু সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ব্যাটারির গুদামের দুইটি গেট খুলে ১১৯টি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। চুরি চুরি যাওয়া ব্যাটারির আনুমানিক মুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন গুদাম মালিক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ভাগী মাহাথীর ভূইয়া ভূইয়া (২৫) জানান, পূবাইলের মীরের বাজারে তার ব্যাটারির দোকান রয়েছে। দোকানের ব্যাটারিগুলো তিনি নারায়ণকুলে নিজ বাড়ির একটি গুদামে রাখতেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গুদামের মালামাল দেখাশোনা করে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গুদামে গিয়ে দেখতে পান, গুদামের দুটি গেট খোলা। পরে ভেতরে প্রবেশ করে দেখতে পান, সেখানে রাখা ৩১টি নতুন ছোট সাইজের, ২১টি নতুন মাঝারি সাইজের,

৪৯টি নতুন বড় সাইজের এবং ১৮টি পুরাতন ব্যাটারি নেই। সব মিলিয়ে ১১৯টি ব্যাটারি চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাহাথীর ভূইয়ার দাবি, পাশের কামাল ট্রেডার্স ফ্যাক্টরির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে একটি নীল রঙের টাটা পিকআপ গুদামের সামনে আসে। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গুদামে প্রবেশ করে ব্যাটারিগুলো পিকআপে তুলে নেয়। রাত আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে পিকআপটি সেখান থেকে চলে যায়। চুরি যাওয়া ১১৯টি ব্যাটারির আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102