শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ পিস ব্যাটারি সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পারিবারিক শত্রুতা: কাজিপুরে কৃষকের লাউ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অন্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহানাজ পারভীন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি এবং সন্ধ্যা ৭টার মধ্যে পূর্জা শেষ করতে হবে।
‎
‎সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের পিআইও মোঃ আব্দুর রাজ্জাক, আইনশৃঙ্খলা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক তিনি সেচ্ছাসেবীদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন। , রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ আব্দুস সালাম মাদক মুক্ত রাখার অনুরোধ করেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা ও পল্লী বিদ্যুতে এজিএম উপস্থিত থেকে নিরাপত্তা ও বিদ্যুৎ নিয়ে কথা বলেন ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102