বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

মোঃ নুরুল ইসলাম ধামইরহাট, নওগাঁ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদদানে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হায়পনা বিষয়ে সচেতনামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর ( শনিবার) বিকেল ৫:৩০টায় উমার ইউনিয়নের আলতাদিঘি জাতীয় উদ্যান ওয়াচ টাওয়ারের পার্শ্বে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন। ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী।

এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102