বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরে সোনামুখী মেলার অবৈধ দোকানপাট উচ্ছেদ করল প্রশাসন।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে চালু থাকা সব দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত ৩ নভেম্বর ঐতিহ্যবাহী এই সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হয়। পরদিন ৪ নভেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার মূল স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের এই নির্দেশ অমান্য করে মেলার ভেতরে বেশ কিছু কসমেটিকস, খাবার ও মিষ্টির দোকান অবৈধভাবে চালু রেখে বেচাকেনা চালিয়ে আসছিলেন কিছু ব্যবসায়ী।

মেয়াদোত্তীর্ণ মেলার ভেতরে দোকান সচল থাকার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এসময় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় মেলার ভেতরে চালু থাকা কসমেটিকস, খাবার ও মিষ্টিসহ সব দোকান উচ্ছেদ করা হয়।

পাশাপাশি মেলা প্রাঙ্গণে অবস্থান নেওয়া কাঠের সামগ্রীর দোকানিদেরও অতি দ্রুত সময়ের মধ্যে মেলার মাঠ খালি করে দেওয়ার কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে প্রশাসন জানায়, মেলার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবস্থাতেই সেখানে দোকানপাট চালু রাখার সুযোগ নেই। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মেলার মাঠ সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102