বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরে পূজামণ্ডপ ও নৈশকালীন ‘বাঁশকল ডিউটি’ পরিদর্শনে সিরাজগঞ্জের এসপি।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং নৈশকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ ‘বাঁশকল ডিউটি’ সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

গত শনিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী পূজারী ও সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে তিনি পূজাস্থলে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কর্তব্যরত পুলিশ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা ও সন্দেহভাজন যানবাহন তল্লাশির জন্য ব্যবহৃত পুলিশের বিশেষ ‘বাঁশকল ডিউটি’ কার্যক্রমও সশরীরে তদারকি করেন তিনি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এবং কাজিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমির দেব খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102