বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক। আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ ৫৪৭ পিস ইয়াবা, ডায়েস ও বিভিন্ন উপকরণ উদ্ধার; সহযোগী পালিয়ে গেছে কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি। জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন।

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের পাবনা শাখায় অনুষ্ঠিত হয়েছে প্রথম ‘বিজ্ঞান মেলা-২০২৬। শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রধান অতিথি পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী ফিতা কেটে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেলায় প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি ৬০টিরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প মেলায় প্রদর্শন করা হয়। এসব প্রকল্পের মধ্যে স্মার্ট সিটি ব্যবস্থাপনা, জলচক্র, রোবটিক্সসহ বিজ্ঞানের বিভিন্ন বাস্তবভিত্তিক ও সময়োপযোগী বিষয় তুলে ধরা হয়। নিজেদের তৈরি প্রকল্প নিয়ে খুদে শিক্ষার্থীদের ব্যাখ্যা ও উপস্থাপনায় মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া, শহীদ বুলবুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাহিদ হাসান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের প্রফেসর গৌতম কুমার দত্ত, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাইলট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান একরামুল হক, অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সভাপতি মাহফুজুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প সম্পর্কে তাদের কাছ থেকে বিস্তারিত জানেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, ছোট শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা দেখে তিনি আনন্দিত। এ ধদরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করার পাশাপাশি ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আজকের ছোট ছোট বিজ্ঞান প্রকল্প থেকেই শিক্ষার্থীরা ভবিষ্যতের বড় উদ্ভাবনের পথে এগিয়ে যাবে। আগামী দিনে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে দেশ ও প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পেয়েছে। ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার চর্চা গড়ে উঠলে তারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102