সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত কালোকে কালো আর সাদাকে সাদা বলতেই হবে”—চণ্ডীপাশায় আপসহীন বার্তা শাকিল মাহমুদের বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু টেকনাফে নাফ নদীতে ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা আশুলিয়ায় কাভারভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রীতি গ্রুপের কারখানায় আতঙ্ক মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

স্টাফ রিপোর্টার ঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে। উদ্ভাবন ও ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে আরো মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোন যে সংকল্পবদ্ধ, এই উদ্যোগ তারই প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, সার্কেল বিজনেস হেড (খুলনা) মো. আহসান হাবিব, হেড অব কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স আবদুল্লা আল মাহমুদ এবং গ্রামীণফোন সেন্টার পার্টনার (বরিশাল) কাজী সাফায়াত হোসেন। এছাড়া অনুষ্ঠানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেন্টার এজেন্ট, গ্রাহক এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নদী, কৃষি ও পেয়ারা বাগানের ঐতিহ্যবাহী নদীমাতৃক বরিশালের সমৃদ্ধ ও নিজস্ব পরিচিতির অনুপ্রেরণায় নতুন এই সেন্টারটি সাজানো হয়েছে। এটি স্থাপন করা হয়েছে বগুড়া রোডে; ফলে বরিশাল সদর ও এর আশপাশের এলাকার গ্রাহক, ব্যবসায়ী ও অংশীদাররা সহজেই এখান থেকে সেবা নিতে পারবেন ।
পরিবেশবান্ধব সামগ্রীর বহুল ব্যবহার নিশ্চিত করে নতুন উদ্বোধন হওয়া এই সেন্টারটিতে রয়েছে আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ সুবিধার সমন্বয়। সেন্টারটিতে আসা গ্রাহকরা গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্যসহ সব কিছু এক ছাদের নিচেই পেয়ে যাবেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রাহক অভিজ্ঞতা শুধু আমরা কোথায় সেবা দিচ্ছি তা নয়; এটা হচ্ছে আমরা তাদের জীবনকে আরও কতটা সহজ, মানসম্মত ও সংযুক্ত করতে পারলাম সে বিষয়টি। দিনদিন মানুষের জীবন যত অনলাইন নির্ভর হচ্ছে, সাথে সাথে আমাদের দায়িত্বও তত বাড়ছে। আমাদের দায়িত্ব হচ্ছে গ্রাহকদের জন্য শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা যাতে তারা আরো আত্মবিশ্বাসের সাথে এবং নিরাপদে ডিজিটাল দুনিয়ায় বিচরণ করতে পারেন। বরিশালের নতুন গ্রামীণফোন সেন্টারটি এই ভাবনারই বাস্তব প্রতিফলন; যেখানে একটি আধুনিক ও ডিজিটাল পরিবেশে একই সাথে পণ্য, সেবা এবং ডিজিটাল ও সিকিউরিটি সল্যুশন পেয়ে যাবেন গ্রাহকরা। বরিশালের মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে পেরে এবং প্রতিনিয়ত আরো সংযুক্ত, স্মার্ট ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত।”
নতুন এই গ্রামীণফোন সেন্টারটি সবার জন্য সহজলভ্য, আধুনিক ও টেকসই সেবা ও অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন। একই সঙ্গে এটি সেবা প্রদানের পাশাপাশি স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ বজায় রাখার প্রতি কোম্পানির অঙ্গীকারকেও তুলে ধরে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102