বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ রোধে পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। জেলার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই পরিস্থিতিতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কাজিপুর পৌরসভার সহযোগিতায় গত(৯ ই সেপ্টেম্বর) বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক এবং কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের স্থানীয় সদস্যগণ এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির শুরুতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউট সদস্যরা পুরো উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন আনাচে-কানাচে গড়ে ওঠা ঝোপঝাড়, ময়লা-আবর্জনা ও নর্দমা পরিষ্কার করেন। উপজেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মশাবাহিত রোগ প্রতিরোধের এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102