বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলার সময় নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহত অদ্রি বর্মন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ বর্মনের মেয়ে। সে স্থানীয় কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা সুভাষ বর্মন ইতিপূর্বে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়া এলাকার ভাড়া বাসার তিনতলার ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

​কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাদে খেলার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তাদের প্রতিষ্ঠানের এই শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

অন্যদিকে, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাটির বিষয়ে তিনি এখনো অবগত নন এবং থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

​মাত্র নয় বছর বয়সী অদ্রির এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102