বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার মৃত আয়াজ উদ্দিনের পুত্র বাদশা মিয়া (৪০) বাদি হয়ে কাজিপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় চরভানুডাঙ্গা গ্রামের মজনু, জয়নাল, গোলাম রব্বানী, সেলিম রেজা, সন্তেষ খা ও জয়ফুল খাতুনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ ও বাদীপক্ষের দাবি অনুযায়ী, গতকাল (১৭ ই নভেম্বর ) মঙ্গলবার বাদশা মিয়া নিজের দখলীয় জমিতে চাষ করতে গেলে তার বৈমাত্রেয় ভাই মজনুসহ অন্যান্য আসামিরা বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটির পর বাদশা মিয়া ও তাঁর ছেলে রাকিব খানকে মারধর করা হয়। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এছাড়া যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, ধান ও পাওয়ার টিলার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে আরজিতে।

আজ বুধবার (১৮ ই নভেম্বর) দুপুরে মামলার বাদী বাদশা মিয়া দাবি করেন, মামলা তুলে নিতে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে ১০৭ ধারায় আরেকটি অভিযোগ করেছেন এবং বর্তমানে পরিবার নিয়ে বাড়িছাড়া রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মজনু মিয়া জানান, “আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমাদের হয়রানি করতেই এ মিথ্যা মামলা করা হয়েছে।”

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশ পেলে বা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102