সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বি এ হ্যান্ড ওয়াশিং হিরো’।
আজ( ২৮শে অক্টোবর) বুধবার সকাল ১১:০০ টায় কাজিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, ডা. মিনহাজুস সালেকীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
কাজিপুর রানী দিন মনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ।
অনুষ্ঠান শেষে উপস্থিত বালিকা ও নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাত ধোয়ার সঠিক কলাকৌশল ও নিয়মাবলি প্রক্ষালনের মাধ্যমে প্রদর্শন করা হয়।