বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধ্যাত্মিকতাপ্রেমীদের অংশগ্রহণে শুরু হয়েছে খানকায়ে আহমদিয়া ট্রাস্টের (নিবন্ধন নং: IV-3) ১০ দিনব্যাপী ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স।

গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার রাত ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, পূর্ববর্তী কোর্সগুলোর ধারাবাহিকতায় আয়োজিত এবারের প্রশিক্ষণে বাংলাদেশ ছাড়াও কুয়েত ও সুইডেন থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীরা যুক্ত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ব্লু মার্ট ইকো সিস্টেম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রোডাক্ট ডিপার্টমেন্টের প্রধান এই কোর্সে অংশগ্রহণ করেছেন।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, আত্মশুদ্ধি, নফসের সংশোধন, অন্তরের জাগরণ, জিকির-মোরাকাবা এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নের পথকে সুগম করাই এই ১০ দিনব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য। পূর্ববর্তী কোর্সগুলোতে অংশগ্রহণকারীরা তাঁদের আধ্যাত্মিক জীবনে ইতিবাচক পরিবর্তন ও প্রত্যাশিত উন্নতির অভিজ্ঞতা লাভ করেছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এবারের অংশগ্রহণকারীরাও আত্মশুদ্ধির পথে অগ্রসর হয়ে তাসাউফের উচ্চতর স্তর ‘ফানা’ ও ‘বাকা’-এর উপলব্ধি অর্জনের সুযোগ পাবেন।

কোর্স সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য খানকায়ে আহমদিয়া ট্রাস্টের পক্ষ থেকে মুফতি মোঃ আব্দুল মতিনের সাথে হোয়াটসঅ্যাপে (+880 1310-966746) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102