বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধুর মৃত্যু

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পারিবারিক কলহকে কেন্দ্র করে গ্যাস ট্যাবলেট খেয়ে ঝরনা পারভীন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝরনা পারভীন ব্রজপাটুলি গ্রামের প্রবাসী আজিজুল গাজীর স্ত্রী। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে মোবাইল ফোনে কথা কাটা কাটির একপর্যায়ে পরিবারের অজান্তে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে স্থানীয় গ্রামবাসী দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে থানার অফিসার্স ইনচার্জ এ প্রতিনিধিকে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102