বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

আটপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে খোকন মিয়ার পরিবারের সংবাদ সম্মেলন

সুমন আহম্মেদ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়ায় খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) খোকন মিয়ার বিরুদ্ধে আটপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরের পর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, খোকন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই। অভিযোগে উল্লেখ করা সময় ও তারিখে তিনি নেত্রকোনার মদন উপজেলার একটি বাজারে অবস্থান করছিলেন বলে দাবি করেন তাঁরা।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, পূর্বশত্রুতার জের ধরে তাঁদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের পেছনে প্রকৃত কারণ কী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, ধর্ষণচেষ্টার মতো অপরাধের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরাও চাই। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা অভিযোগের কারণে হয়রানির শিকার না হন। সেই দিকে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ সময় তাঁরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও অন্যান্য আলামত যাচাই করার আহ্বান জানান।

পরিবারের দাবি, তদন্তে খোকন মিয়ার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত ভাবেই বিষয়টি মোকাবিলা করবেন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার জন্য প্রশাসন সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102