মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সাভারের রাজাশনে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সামাজিক সংগঠন ‘UNITY FOR HUMANITY’ (ইউনিটি ফর হিউম্যানিটি)। সংগঠনটির মূল লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
সংগঠনটির উদ্যোগে বর্তমানে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। মানবিক মূল্যবোধে বিশ্বাসী, সমাজসেবায় আগ্রহী এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির পরিকল্পনার মধ্যে রয়েছে অসহায় মানুষের সহায়তা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে কাজ করা।
উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে রাজাশন ও সাভার এলাকায় কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে সংগঠনটির পরিধি সারা দেশে বিস্তৃত করার স্বপ্ন রয়েছে। সংগঠনটি পরিচালিত হবে সদস্যদের সততা, ঐক্য, পারস্পরিক সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে।
তারা আরও জানান, এখানে পদমর্যাদার চেয়ে মানবিকতা ও সম্মিলিত প্রচেষ্টাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। সবাই মিলে একটি সুন্দর, স্বচ্ছ ও মানবিক সমাজ গড়ে তোলাই তাদের প্রত্যাশা।
সংগঠনটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মানবতার জন্য ঐক্য’।
মানবতার সেবায় নতুন এই উদ্যোগে আগ্রহী ব্যক্তিদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের উদ্যোক্তারা।
UNITY FOR HUMANITY
Together for a Better Bangladesh.