বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের মিরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা, ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানবিক সমস্যার সমাধানে আমরা দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা, দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এমন একটি পেশাগত পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে যে কেউ ইচ্ছা করলেই নিজেকে সাংবাদিক পরিচয় দিতে পারবেন না; বরং সাংবাদিকতার জন্য থাকতে হবে যথাযথ যোগ্যতা, নৈতিকতা ও পেশাগত স্বীকৃতি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাও সেই গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শামীম মজুমদার। তিনি বলেন, “আগের অনেক সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে এই পরিবেশকে আরও উন্নত, নিরাপদ ও সাংবাদিকবান্ধব করে তুলতে হবে। আমি আশাবাদী, ধীরে ধীরে দেশের গণমাধ্যমের পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হবে।”

সংগঠনের আরেক উপদেষ্টা হাজী মো. জহুরুল আমিন বলেন, “সাংবাদিকরা বিভিন্ন সময়ে লাঞ্ছনা, বঞ্চনা ও নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন। অথচ তাঁদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য অনেক ক্ষেত্রেই কার্যকর কোনো ব্যবস্থা বা সহায়তার জায়গা খুঁজে পাওয়া যায় না। সাংবাদিকদের অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য একটি সুসংগঠিত ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, “আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এ আয়োজনকে সফল ও আনন্দমুখর করতে সংগঠনের সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

সভায় আগামী ২৮ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে—

১. আহ্বায়ক: আওরঙ্গজেব কামাল
২. যুগ্ম আহ্বায়ক: হাজী মো. জহুরুল আমিন
৩. যুগ্ম আহ্বায়ক: কে. মোহাম্মদ হোসেন রিজভী
৪. সদস্য সচিব: রফিকুল ইসলাম
৫. সদস্য: মো. মিজানুর রহমান খান
৬. সদস্য: মো. শাহিন আলম আশিক
৭. সদস্য: মো. আজহার আলী।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আবুল হাসান, আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক যুগ্ম মহাসচিব মো. শাহিন আলম আশিক, মো. ওবায়দুল ইসলাম, আজহার আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করতে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102