জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ আমিনুর রহমানের পিতার নাম নূর আলম জিকু এবং মাতার নাম কহিনুর খাতুন। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকার কাফরুল থানাধীন পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার ১৬১ নম্বর বাসা।
নিখোঁজের সময় আমিনুর দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টরের একটি খেলার মাঠে উন্মুক্ত স্থানে ছিল। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এখনো তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
জিডিতে শিশুটির শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি, ওজন ৩০ কেজি। গায়ের রং ফর্সা, চোখ কালো এবং চুল ছোট। তার মাথার পেছনে কাটার দাগ ও নাকে একটি তিল রয়েছে।
এ ঘটনায় ২ নভেম্বর ২০২৬ তারিখে তুরাগ থানায় জিডি নম্বর ১৪৫ এবং ট্র্যাকিং নম্বর CMP5JE নথিভুক্ত করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৭৯৩৯৪৬৬২৩ (কহিনুর খাতুন, শিশুটির মা)।