বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়ম: ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরপাড় খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের পর পাঠদান বন্ধ রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দুইটায় সরেজমিনে চরপাড় খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকসহ সবকটি শ্রেণীকক্ষ তালাবদ্ধ। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারার বাড়ি স্কুলের একদম পাশেই।

অনুসন্ধান চলাকালীন প্রধান শিক্ষক রওশনারা উপস্থিত হয়ে দাবি করেন, দুপুর ১:১৫ থেকে ২:২০ পর্যন্ত টিফিনের সময় ছাত্র-শিক্ষক সবাই বাড়িতে দুপুরের খাবার খেতে যায় এবং সময়মতো সবাই ফিরে আসে। তবে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর দেখা মেলেনি।

শিক্ষক ঘাটতি ও অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক পদায়িত রয়েছেন। তাদের মধ্যে একজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং একজন ঐচ্ছিক ছুটিতে আছেন। বাকি ৩ জন শিক্ষকের উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে কেউই উপস্থিত ছিলেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দীর্ঘদিন ধরে এভাবে চললেও কোনো তদারকি নেই।

এ বিষয়ে কাজিপুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ জানান, “টিফিনের পর বিদ্যালয় বন্ধ রাখা এবং শিক্ষকদের অনুপস্থিত থাকা গুরুতর অনিয়মের শামিল। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102