ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে অনন্ত গার্মেন্টসের প্রধান সামনে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করেছেন।
আল মুসলিম ও নিউজ গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা। এ সময় কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দায়িত্বরত তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আশুলিয়ার নিশ্চিন্তপুরে অনন্ত গার্মেন্টসের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আল মুসলিম ও নিউজ গার্মেন্টসের প্রায় ২০০ থেকে ৩০০ জন শ্রমিক-কর্মচারী ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সেখানে জড়ো হন।
একপর্যায়ে তাঁরা প্রধান গেটের সামনে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দায়িত্বরত তিনজন নিরাপত্তাকর্মী আহত হন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।