বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা মাতাতে আসছেন রুপালী পর্দার নাসরিন।

মোঃ আব্দুর রব মনসুর,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় আজ হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাসরিন। মেলা কমিটির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই সোনামুখী মেলায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রুপালি পর্দার এক সময়ের পরিচিত মুখ নাসরিনের উপস্থিতি মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলা উদযাপন কমিটির একজন কর্মকর্তা জানান, “দর্শনার্থীদের সুস্থ বিনোদন দিতেই আমরা আজ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে মূল পরিবেশনায় থাকবেন নাসরিন। অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নাসরিনের আগমনকে কেন্দ্র করে কাজিপুর ও আশপাশের এলাকার বিনোদনপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে মেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102