বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। ফরিদপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু; যোগাযোগে হোয়াটসঅ্যাপ। বাগেরহাটে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা দুর্গাপুরে দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করলেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা কাজিপুরে অভিনব কায়দায় ইয়াবা সংরক্ষণ, এলইডি বাল্ব ভেঙে উদ্ধার ৪৬ পিস। শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আফজাল হোসাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশিত সংবাদ ও ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, প্রকাশিত সংবাদ ও ভিডিওতে অর্থ লেনদেনের যে দৃশ্য দেখানো হয়েছে, সেটিকে ভুলভাবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়, ‘বিভিন্ন’ অনলাইন পত্রিকাসহ বিভিন্ন নামে-বেনামে ফেসবুক পেজ ও আইডি থেকে ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আফজাল হোসাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ ও মাল্টিমিডিয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব প্রকাশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদ ও ভিডিওতে যে অর্থ লেনদেনের দৃশ্য দেখানো হয়েছে, সেটি কোনো ব্যক্তিগত লেনদেন কিংবা দুর্নীতির অর্থ নয়। তাদের দাবি, ওই অর্থ ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স-সংক্রান্ত নগদ অর্থ, যা হিসাব-নিকাশের প্রক্রিয়ার অংশ হিসেবে ড্রয়ারে রাখা হয়েছিল।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত নিয়ম ও বিধি অনুযায়ী প্রস্তুত করা হয়। এ হিসাব নিয়ে কারও কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, গোপনে ভিডিও ধারণ কিংবা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

মোহাম্মদ আফজাল হোসাইন দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আয়-ব্যয়ের হিসাব প্রস্তুতের সময় গোপনে ভিডিও ও ছবি ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। প্রকৃত ঘটনা ও প্রেক্ষাপট যাচাই না করেই এসব ছবি ও ভিডিওর ভিত্তিতে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, এ ধরনের প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
সম্প্রতি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এসব ছবি ও ভিডিওর ভিত্তিতে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তা অস্বীকার করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশিত সংবাদ ও ভিডিওর বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আয়-ব্যয় বা আর্থিক লেনদেন নিয়ে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102