বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

৭নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনায় সাবেক মেম্বার শফিকুল ইসলাম পুনরায় প্রার্থী হওয়ার ইঙ্গিত, ভোটারদের পাশে থাকার অঙ্গীকার সাবেক এই জনপ্রতিনিধির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে (সাবেক মেম্বার) মোঃ শফিকুল ইসলামকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনী কথাবার্তা বাড়ছে। তিনি পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মেম্বার হিসেবে শফিকুল ইসলামের পূর্বের কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে ওয়ার্ডের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের আগ্রহও তত বাড়ছে।

পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে স্থানীয়দের উদ্দেশে মোঃ শফিকুল ইসলাম বলেন, বিগত পাঁচ বছর আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবারও আপনাদের পরিবারের সন্তান হিসেবে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার অনুরোধ করছি। ৩নং রাজানগর ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনারা আমাকে সমর্থন করলে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাই এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে ভূমিকা রাখার পাশাপাশি ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় কাজ করতে চান।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের মতামত, প্রার্থীদের পূর্বের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।

তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনী মাঠের চূড়ান্ত চিত্র কেমন হবে, তা নির্ভর করবে মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপের ওপর। ৭নং ওয়ার্ডে ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102