মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর বাবা তবিবর রহমান ফারাজী (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার রায়পুর ইউনিয়নের রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তার ছোটছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। পারিবারের সদস্যরা জানিয়েছেন , তবিবর রহমান ফারাজী গত শনিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। তাকে খুলনার একটি অভিজাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।মরহুমের বড় ছেলে ডা. এনামুল কবির খুলনায় কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। ছোট ছেলে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।সোমবার বাদ যোহর জানাজা শেষে তবিবার রহমান ফারাজীর মরদেহ কয়ালখালি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে চাকরি করেছেন। কর্মজীবনে তবিবর ফারাজী দায়িত্বশীলতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102