মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বীমা খাতের সংস্কার, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

সোমবার ১৪/০৯/২০২৬ আইডিআরএ কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিদর্শন এবং দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি পরিশোধের দ্বিতীয় দফার কার্যক্রমে উপস্থিত থেকে সংবাদ কাভার করা গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি এ প্রশংসা করেন।
এক শুভেচ্ছা বার্তায় আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা খাতের সংস্কার, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনে আইডিআরএর চলমান বিভিন্ন উদ্যোগ দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, বীমা খাতের দীর্ঘদিনের অনিয়ম ও গ্রাহকদের অপরিশোধিত দাবির বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে গ্রাহকদের বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়।
মীর নাদিয়া নিভিন আরও বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর আইডিআরএ কার্যালয় পরিদর্শন এবং সরকারের সহযোগিতায় বীমা খাতে চলমান সংস্কার কার্যক্রমের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকারের নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ এবং বীমা কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা পুনর্গঠনের জন্য শুধু দাবি পরিশোধ করাই যথেষ্ট নয়; একই সঙ্গে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং গ্রাহকের অধিকার নিশ্চিত করা। এসব বিষয়ে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল হতে সহায়তা করবে।
আইডিআরএ চেয়ারম্যান আজকের দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে সময় দিয়ে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারে সহযোগিতা করার জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বীমা খাতের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে।
মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও আস্থাশীল করে গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা, সরকার, বীমা প্রতিষ্ঠান, পলিসিধারী এবং গণমাধ্যম—সব পক্ষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102