মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: কাজিপুরে মাঠ পরিদর্শনে ইউএনও।

মোঃ আব্দুর রব মনসুর, কাজীপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার চারটি খেলার মাঠে। গত শনিবার সন্ধ্যায় মাঠগুলো খেলার উপযোগী করার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।

শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠ সংস্কারের উদ্দেশ্য নিয়ে তিনি কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠ, পৌর এলাকার আলমপুর এন. এম. উচ্চ বিদ্যালয় মাঠ, গান্ধাইলের উদগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ এবং সোনামুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পরিদর্শন করেন।পরিদর্শনকালে ইউএনও শাহনাজ পারভীন জানান, এসব মাঠের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, “প্রতিটি মাঠ সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। আগামী দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা হবে।”

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই খেলার মাঠগুলোকে সুন্দর ও নিরাপদভাবে খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102