মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

সেনবাগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুশ ও ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি নোয়াখালী-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সেনবাগ গণমিলনায়তন হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেনবাগ বাজারে একটি বর্ণাঢ্য জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌকারা দরবার শরীফের শাহজাদা-পীর সাহেব ও মৌকারা দারুসসুন্নাত নেছা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ।

আলোচনা সভায় মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসেন, নূরুল হুদা শাহজাহান, মমিন উল্ল্যাহ (ভিপি মানিক), ওলি ভূইয়া,এয়াছিন আলী বাবর, আবুল কালাম, মোজাম্মেল হোসেন, গাজী আহসান, যুবরাজ, জীবনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, সেনবাগ উপজেলা।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা। মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

পরে সেনবাগ বাজারে জশনে জুলুশের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামা সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী, নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102