বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা গতকাল সোমবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত । কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, ওসি (তদন্ত) শারীফ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা গেজেট পত্রিকার উপজেলা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু, উপ-সহকারী কৃষি অফিসার জ্যোতি প্রকাশ জোদ্দার,সার ও বীজ ডিলার চয়ন বিশ্বাস, বীরেন নাথ শীল। রথীন্দ্রনাথ রায়, মাসফুর আকুঞ্জী,অশোক কুমার,আশীষ কুমার বিশ্বাস,সহ খুচরা বিক্রেতা বৃন্দ।