মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

কালীগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভাটারা থেকে ৭০ বছরের লম্পট কে গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলোচিত এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ৭০ বছরের বয়সী এক লম্পট লোকমান কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বিগত এক মাস পূর্বে কালীগঞ্জ থানায় মেয়ের মা বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করেন,তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় তার ছেলের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত লোকমান হোসেন (৭০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরোব আলীর ছেলে।
গত ২১ জুলাই বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়।পরে বসতবাড়ির বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মাকে এবং ভাবিকে জানায়। গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পরেই পরপরই অভিযুক্ত লোকমান হোসেন এলাকায় ছেড়ে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ( এস আই) শান্তি চন্দ্র দাস বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছেলের বাসায় পালিয়ে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করেন।এবিষয়ে অভিযোগকারীর মা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি অভিযোগ দায়ের করার পরে আইন শৃঙ্খলাবাহিনি বিভিন্ন স্থানে লম্পট লোকমান কে খোঁজাখুজি করছে,এবং একমাস পরে তাঁকে আটক করে কোর্টে পেরন করেন, আমি আমার বাক প্রতিবন্ধী মেয়ের সাথে যা ঘটেছে তা যেন অন্য কোন মেয়ের সাথে না ঘটে, এর উপযুক্ত বিচার চাই, অভিযুক্তের ছোট্ট ছেলে যাত্রাবাড়ির একটি মাদ্রাসার শিক্ষক তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে বলেছেন আমি এবং আমার পরিবার কালীগঞ্জ থানা পুলিশের ভূমিকায় আমরা সতুষ্ট, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মামলার তদন্ত কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই,পাশাপাশি আমি আমার বাক প্রতিবন্ধী বোন এর সাথে যা ঘটেছে, তা যেন অন্য কোন মেয়ের সাথে এরকম অপকর্ম না করে, এবং এই কুলাঙ্গারের যেন সবোর্চো শাস্তি মৃত্যু দন্ড দেওয়া হোক,লম্পট লোকমান হোসেন এর শাস্তি দেখে যেন কেউ আর এমন অপকর্মে জড়িত না হয়।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন যে গত শনিবার রাতে আমাদের কালীগঞ্জ থানার একটি চৌকস টিম ঢাকার ভাটারা থেকে তার ছেলের বাসা থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করে গাজীপুর কোর্টে পেরন করছি।কালীগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভাটারা থেকে ৭০ বছরের লম্পট কে গ্রেফতার

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102