রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 ও আনন্দঘন পরিবেশে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের সুযোগ্য ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মেট্রো সার্ভিস পয়েন্টের কার্যালয়ে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে সহকর্মীদের সঙ্গে নিয়ে শুভ জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
​সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ এজলাস একজন অত্যন্ত দক্ষ, পরিশ্রমি ও গতিশীল সংগঠক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সুচিন্তিত কর্মপরিকল্পনায় চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্ট প্রতিনিয়ত সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তাঁর অবদান অনস্বীকার্য।
​শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাস সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সহকর্মীদের এই ভালোবাসা ও সহযোগিতা আমার কাজের মূল অনুপ্রেরণা। বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্সের সেবার মান অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টকে আরও এগিয়ে নিতে আমরা সবাই একযোগে কাজ করে যাব।”
​পরশেষে মোনাজাতের মাধ্যমে ব্র্যাঞ্চ ম্যানেজারের দীর্ঘায়ু ও প্রতিষ্ঠানের সাফল্য প্রার্থনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102