সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে তৎপর থাকার অভিযোগে মোঃ শাহীন রেজা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহীন রেজা কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তিনি তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনর রশীদ হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) নাটুয়ারপাড়া পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে শাহীন রেজাকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে তৎপরতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য ও তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা জানা যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।