ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১টার দিকে আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে জুলিয়া আক্তার জুলি (৪২) নামে এক নারীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাসি আক্তার (৩৮) নামে আরেক নারীকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার বড়দেশী এলাকায় পৃথক অভিযানে মোসাঃ মাফিয়া (৪৫) নামে আরও একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে দুটি এবং হাসি আক্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।