বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই যুবককে ৩ মাসের কারাদণ্ড

অন্তর মিয়া শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া এবং ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।অভিযানের খবর যেন আগেভাগে ছড়িয়ে না পড়ে, সে জন্য সিএনজিচালিত অটোরিকশায় একটি দলকে ছদ্মবেশে সম্ভাব্য এলাকায় পরিদর্শনে পাঠানো হয়। তবে প্রশাসনের উপস্থিত টের পেয়ে কয়েকজন বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু তোলা অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামের দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মামলায় তাদের উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।​অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং সাধারণ সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা কামন করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102