পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালায় ডিবি উত্তর। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ একটি দল অভিযানটি পরিচালনা করে।
এ সময় মো. সানোয়ার হোসেন (৪২) ও আমিনুল ইসলাম (৪৩) নামে দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, ৮ সেপ্টেম্বর ভোর ৫টা ৪০ মিনিটে আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসআই শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. সিয়াম হোসেন (২৬), ইমতিয়াজ শেখ শান্ত (২৯) ও মো. মেহেদী হাসান হিরু (৫২) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মেহেদী হাসান হিরুর বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।